Saturday, March 14, 2026

রাত পোহালেই মাধ্যমিক! স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

রাত পোহালেই ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ব্যবস্থা ত্রুটিমুক্ত রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কোমর বেঁধে ময়দানে নেমেছে এবার মধ্যশিক্ষা পর্ষদও। চলতি বছর নকল রুখতে, মোবাইল ব্যবহার আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য থাকছে সরকারি বাসের বিশেষ পরিষেবা। মাধ্যমিকের জন্য আগামী ১০,১১, ১৫, ১৭, ১৮,১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, বাসগুলি যাতে যানজটে না আটকে যায় সেটা নিশ্চিত করতে একাধিক ব্য়বস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করা হচ্ছে। রাস্তায় টানা যানজটের ফলে সমস্যা হতে পারে পরীক্ষার্থীদের। সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই বাস চালাবে।

বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। অন্যান্যরা থাকলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল রুটে যাত্রী সংখ্যা বেশি থাকে বা বাসে প্রচন্ড ভিড় হয় সেখানে সকাল ৮টা ৪৫ মিনিটে ও সকাল ৯টা ১৫ মিনিটে বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। বাকি জায়গাগুলিতে সকাল ৯টায় বাস থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পরে দুপুর ২টো ১৫ মিনিটে ও দুপুর ২টো ৪৫ মিনিটে একেবারে শেষের বাসস্ট্যান্ড থেকে দুটি দফায় বাস ছাড়বে। কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, বারাসত থেকে আমতলা, ও ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ, বেলগাছিয়া থেকে বিবাদি বাগ টিকিয়াপাড়া রুটে পরীক্ষা স্পেশাল বাস চলবে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড, কাঁকুরগাছি থেকে বেহালা, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, নিউটাউন থেকে শিয়ালদহ ও দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেডের মধ্য়ে সরকারি বাস চলবে। সরশুনা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর, ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চালানো হবে। গড়িয়া ৫ নম্বর রুটে দেশপ্রিয় পার্ক হয়ে ও ৭ নম্বর রুটে টালিগঞ্জ হয়ে হাওড়াগামী বাস চলবে। সেই সঙ্গে বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড ও ডানলপ থেকে বালিগঞ্জের মধ্যে বাস চলবে বলেই পরিবহন দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- ফের ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতাকে দেওয়ার পক্ষে সওয়াল কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...