Sunday, May 17, 2026

আত্রেয়ী নদীর বাঁধের একাংশ ভেঙে বিপত্তি, জলের চাপে দুর্ঘটনা অনুমান সেচদফতরের

Date:

Share post:

বালুরঘাট (Balurghat)পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আত্রেয়ী নদীর বাঁধের (Atrayi river dam partly broken up ) একাংশ ভেঙে বিপত্তি। রবিবার রাতে এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান শেষ দফতরের ইঞ্জিনিয়াররা। জলের চাপেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। বাঁধ ভেঙে যাওয়ায় এলাকায় জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

২০২৩ সালে এই বাঁধ তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এই বিপত্তি। ৯ তারিখ রাতে ওই বাঁধে যাতায়াতের সিঁড়িটি উলটে যায়।এলাকায় যায় পুলিশ। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও যান ঘটনাস্থলে। সেচ দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের অনুমান জলের অতিরিক্ত চাপে এমন বিপত্তি। রাতেই স্লুইস গেট খুলে দেওয়া হয়। কীভাবে তৈরি হওয়া দুবছরের মধ্যে নদীবাঁধ এতটা ক্ষতিগ্রস্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...