Saturday, June 20, 2026

সুপ্রিম-নির্দেশ ভেঙে EVM-এর তথ্য মুছেছে কমিশন! কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ইভিএম-এর (EVM) তথ্য যাচাই করার। তার জন্য ডাকার কথা ছিল কোনও নিরপেক্ষ ইঞ্জিনিয়ারকে। অথচ সেই নির্দেশ ভেঙেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের পদক্ষেপে কার্যত অবাক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কোনওভাবেই তথ্য মোছা বা নতুন তথ্য যোগ করা যাবে না যাচাই করার সময়, স্পষ্ট নির্দেশ আদালতের।

নির্বাচনে ইভিএম কারচুপির (EVM tampering) অভিযোগের শুনানিতে মঙ্গলবার অভিযোগকারী এডিআর-এর (ADR) পক্ষ থেকে অভিযোগ করা হয় ২০২৪ সালের এপ্রিল মাসের সুপ্রিম কোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়ায়। সেই অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট প্রশ্ন করে, কেন মুছে ফেললেন তথ্য?

প্রধান বিচারপতি এদিন মামলার পর্যবেক্ষণে জানান, আদালতের উদ্দেশ্য ছিল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যিনি নির্বাচন শেষ হওয়ার পরে কোনও প্রশ্ন উঠলে তথ্য সহ জানাবেন কোনও তথ্য বিকৃতি (tampering) হয়নি বা মেমরি ও মাইক্রো-চিপ থেকে কোনও তথ্য (burn) নষ্ট করা হয়নি। এটাই নির্দেশ ছিল। তাহলে কেন তথ্য মোছা হল? নির্বাচন কমিশনের (ECI) কাছে আমরা এত বিস্তারিত পদ্ধতি চাইনি। কোনও তথ্য মুছবেন (delete) না বা কোনও তথ্য যোগ করবেন না, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির।

সেই সঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের ইভিএম (EVM) যাচাইয়ের খরচ নিয়েও। কমিশনের (ECI) তথ্য অনুযায়ী ৪০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রক্রিয়ায়। কেন এত বেশি খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...