Saturday, June 20, 2026

শহরে নতুন রূপে পথে নামছে সিএনজি চালিত হলুদ ট্যাক্সি

Date:

Share post:

কলকাতার সঙ্গে ওতপ্রোত জড়িত হলুদ ট্যাক্সি।ভিক্টোরিয়া, ট্রামের মত হলুদ ট্যাক্সিও শহর কলকাতার একটি ঐতিহ্য। কিন্তু, ট্রামের মতো হলুদ ট্যাক্সির ঐতিহ্যকে ঘিরেও দিন কয়েক আগে গেল গেল রব উঠেছিল। পরিবেশ রক্ষার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে ১৫ বছরের বেশি পুরানো প্রায় ২৫০০ ট্যাক্সিকে সরকারের তরফে রাস্তায় নামার অযোগ্য হিসাবে ঘোষণা করা হয়। ফলে, উদ্বেগে পড়ে যান ট্যাক্সি চালকরা। কলকাতার এই সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কায় কপালে ভাঁজ পড়ে নাগরিকদের একাংশের। এবার সম্পূর্ণ নতুন রূপে শহরে প্রবেশ করতে চলেছে কলকাতার এই আইকন।

শহরে আসতে চলেছে ইকো-ফ্রেন্ডলি সিএনজি ট্যাক্সি। এই সিএনজি ট্যাক্সিগুলিকে সম্পূর্ণভাবে ক্লাসিক হলুদ রঙে রাঙিয়ে তোলা হয়েছে। রয়েছে নীল রঙের বর্ডারও। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০ টি সিএনজি ট্যাক্সি কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যাবে।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সরকার এবং এই পরিষেবার অপারেটরের মধ্যে একটি মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এবিষয়ক তথ্য প্রদানকারী ব্যক্তির পক্ষ থেকেই এই প্রসঙ্গে জানানো হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য, শহরের রাস্তা থেকে হলুদ ট্যাক্সির বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিরোধ করা। একইসঙ্গে কলকাতার যাত্রীদের প্রত্যাশা এবং চাহিদার কথা মাথায় রেখে অর্থনৈতিকভাবে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন শীর্ষকর্তারা।

এই প্রসঙ্গে সংস্থা জানিয়েছে, শীঘ্রই কলকাতার রাস্তায় প্রায় ১৫০ টি ইকো-ফ্রেন্ডলি ট্যাক্সি পরিষেবা প্রদান করতে শুরু করবে। এগুলি সিএনজির মাধ্যমে চালানো হবে। রাজ্য সরকারের যাত্রী সাথি (Yatri Sathi) অ্যাপে এই ট্যাক্সিগুলি বুক করা যাবে। আগামীতে প্রতি মাসে কোম্পানি ধারাবাহিকভাবে এই পরিষেবায় আরও যানবাহন যুক্ত করার পরিকল্পনা করছে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...