Thursday, June 25, 2026

হলি-ডে লিস্টে পরিবর্তন নবান্নের, এই সপ্তাহে টানা ৪দিন ছুটি!

Date:

Share post:

সব-এ-বরাত ও পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষ্যে এই সপ্তাহে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা রাজ্য সরকারের। সব-এ-বরাত উপলক্ষ্যে ১৩ তারিখ, বৃহস্পতিবার এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ তারিখ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন (Nabanna)। মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৫ ও ১৬ তারিখ শনি ও রবিবার থাকায় ছুটি থাকবে। ফলে চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি (Holiday) পাচ্ছেন সরকারি কর্মীরা।

বিজ্ঞপ্তি (Notice) অনুযায়ী, ১৩ তারিখ সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারিরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস কাছারি বন্ধ থাকবে এ দিন। পাশাপাশি ১৪ তারিখও ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে।

২০২৪-এর ২২ নভেম্বর রাজ্য সরকারের ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে ১৪ তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে দেখা যায়, ১৪ নয়, সব-এ-বরাত ১৩ ফেব্রুয়ারি। সেই কারণে এদিন নতুন করে ছুটির (Holiday) বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।

এদিকে বৃহস্পতি, শুক্রবার ছুটি ঘোষণার পাশাপাশি শনি, রবি সরকারি ছুটি থাকার ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে টানা চার দিন ছুটি পাওয়া যাবে। চার দিনের ছুটিতে চাইলে ছোট্ট ট্যুর সেরে ফেলতে পারেন সরকারি কর্মীরা। ফেব্রুয়ারিতে ফের ২৬ তারিখ শিবরাত্রি উপলক্ষ্যে ছুটি। তার পরই মার্চে চার দিন ছুটি রয়েছে। ১৪ ও ১৫ মার্চ দোলের ছুটি। ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ৩১ মার্চ ইদ-উল-ফিতরের ছুটি।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...