Thursday, May 14, 2026

বালি খাদানে বোমাবাজির ঘটনার পরই ‘ক্লোজ’ কাঁকড়তলা থানার ওসি

Date:

Share post:

বীরভূমের কাঁকড়তলায় (Birbhum Kankartala) বালি খাদানে গোষ্ঠীর সংঘর্ষের জেরে মঙ্গলবার বোমাবাজির ঘটনা ঘটে। শেখ সাকতার আলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই ‘ক্লোজ’ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে (Purnendu Vikash Das)। মঙ্গলবার রাতেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন দায়িত্ব পেয়েছেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদারকে (Subhasish Haldar)।

স্থানীয়রা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন কাঁকড়তলায় জামালপুরে অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। অভিযুক্ত উজ্জ্বল কাদেরি বনাম স্বপন সেনের (Swapan Sen) গোষ্ঠীর মধ্যে খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির জেরেই বোমাবাজির ঘটেছে বলে প্রাথমিক অনুমান। অভিযুক্ত স্বপনকে মঙ্গলবার খয়রাশোল থেকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...