Wednesday, June 3, 2026

সব-এ-বরাতে ছুটি, বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বের মেয়াদ বাড়ল একদিন

Date:

Share post:

বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের মেয়াদ একদিন বাড়ল। বৃহস্পতিবার, রাজ্য সরকার সব-এ-বরাতের ছুটি ঘোষণা করায় টানা চার দিন মুলতুবি থাকবে বিধানসভার অধিবেশন (Assembly Session)। সোমবার ফের অধিবেশন শুরু হবে।

সোম ও মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর  আলোচনা হবে। বুধ ও বৃহস্পতিবার রাজ্য বাজেটের উপর আলোচনা হবে বিধানসভায়।

সব-এ-বরাত ও পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষ্যে এই সপ্তাহে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা করে রাজ্য সরকারের। সব-এ-বরাত উপলক্ষ্যে ১৩ তারিখ, বৃহস্পতিবার এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ তারিখ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৫ ও ১৬ তারিখ শনি ও রবিবার থাকায় ছুটি থাকবে। ফলে চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি। কিন্তু ২০২৪-এর ২২ নভেম্বর রাজ্য সরকারের ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে ১৪ তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে দেখা যায়, ১৪ নয়, সব-এ-বরাত ১৩ ফেব্রুয়ারি। সেই কারণে এদিন নতুন করে ছুটির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। এর জেরে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন (Assembly Session) বসছে না। এর জেরে প্রথম পর্বে একদিন মেয়াদ বাড়ানো হল।

Related articles

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...