Thursday, April 23, 2026

ইংল্যান্ডের লিগে দল কিনতে শাহরুখের পথের কাঁটা চেলসির মালিক

Date:

Share post:

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ক্রিকেট লিগে দল কেনা নিয়ে উঠেপড়ে লেগেছেন আইপিএল মালিকরা। ইতিমধ্যেই লখনউ, মুম্বই এবং হায়দরাবাদের মালিকেরা ইংল্যান্ডের লিগে দল কিনেছেন।ঠিক সেরকমভাবেই একটি দল কেনার চেষ্টায় করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তবে চেলসির মালিক টড বোয়েলির কাছে হার মানতে হল তাকে।‘দ্য হানড্রেড’-এর ক্লাব ট্রেন্ট রকেট্‌স কেনার জন্য ঝাঁপিয়েছিলেন শাহরুখ।কিন্তু তিনি লড়াইয়ে জিততে পারেননি। বোয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি রিয়্যাল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল কিনে নিয়েছে রকেট‌্‌সের ৪৯ শতাংশ শেয়ার।জানা গিয়েছে, প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে রকেটস দলটি কিনেছেন বোয়েলি। ভারতীয় বিনিয়োগকারী অমিত জৈনও এই দলটি কেনার চেষ্টা করেছিলেন। পাশে পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে তিনিও দলটি।কনতে সক্ষম হননি।

কেকেআরের মালিক এখন রেড চিলিজ এন্টারটেনমেন্ট সংস্থা। শাহরুখ ছাড়াও এই সংস্থার কর্ণধার হিসাবে রয়েছেন ব্যবসায়ী জয় মেহতা এবং অভিনেত্রী জুহি চাওলা। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (ত্রিনবাগো নাইট রাইডার্স), মেজর লিগ ক্রিকেট (লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স) এবং আমিরশাহি লিগে (আবু ধাবি নাইট রাইডার্স) দল রয়েছে শাহরুখের সংস্থার।

‘দ্য হানড্রেড’ লিগে লখনউয়ের মালিক আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনাল্স। হায়দরাবাদ কিনেছে নর্দান সুপারচার্জার্স। মুম্বই কিনেছে ওভাল ইনভিন্সিবল্স। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপ চেষ্টা করছে সাদার্ন ব্রেভ দলটি কেনার।২০২২ সালে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা জিতেছিল রকেট্‌স। এই দলে রয়েছেন জো রুট, আলেক্স হেলস, রভমান পাওয়েলের মতো ক্রিকেটার।

 

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...