Tuesday, April 21, 2026

পথ দুর্ঘটনায় মৃত্যু মঙ্গলকোটের তৃণমূল কর্মীর, গুরুতর অঞ্চল সভাপতি!

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের (Mangalkot) কোগ্রামে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তৃণমূল কর্মীর (৪৬)।গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অঞ্চল সভাপতি। বুধবার সন্ধ্যার এই ঘটনায় মৃত তৃণমূল কর্মী লালু শেখের (Lalu Sheikh) পরিবারের তরফে খুনের অভিযোগ তুলে তদন্তের দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার কাটোয়া মহকুমা আদালতে একটি মামলার সাক্ষী দিয়ে ফেরার সময় নতুনহাট-গুসকরা রোডে আটঘড়ার কাছে পথ দুর্ঘটনা ঘটে (Bike Accident)। লালু শেখের সঙ্গে বাইকে ছিলেন লাখুরিয়ার অঞ্চল সভাপতি মফিজুল শেখ। মঙ্গলকোটের কোগ্রামের কাছে একটি চারচাকা গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন দু’জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে গিয়েও লালুকে বাঁচানো যায়নি। মফিজুল শেখকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতিতে পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

Related articles

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব জানি! হুঙ্কার মমতার

"হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। অনেক কেলেঙ্কারি করেছ। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের...