Monday, April 6, 2026

প্রাণে বাঁচিয়েছিলেন ঋষভকে, সেই রজতই করলেন প্রেমিকাকে নিয়ে আ.ত্মহত্যার চেষ্টা

Date:

Share post:

রজত কুমারকে মনে আছে? ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি। হয়েছিলেন হিরো। সেই রজতই এবার আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের চাপে নাকি নিজেকে শেষে করে দিতে চেয়েছিলে রজত। এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, দিনকয়েক আগে প্রেমিকাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রজত । একসঙ্গে বিষ খান দুজনে। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন ঋষভ পন্থকে প্রাণে বাঁচানো রজত। সূত্রের খবর, মনু কাশ্যপ নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল রজতের। কিন্তু ভিনজাতের এই প্রেম মেনে নেয়নি দুজনের পরিবার। তাঁদের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। সেই ঘটনা মানতে পারেননি রজত এবং মনু দুজনই। তাই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজঃফরনগরে বুচ্চা বস্তি গ্রামে একসঙ্গে বিষ খান দুজনে। মাঠে পড়ে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনুর। তবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রজত। এদিকে মেয়ের মৃত্যুর পর পুলিশের কাছে গিয়ে মনুর পরিবার অভিযোগ করেন, মনুকে অপহরণ করে বিষ খাইয়েছেন রজত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ।

২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যরাতে এক ভয়ংকর এক পথ দুর্ঘটনায় কবলে পড়েন ঋষভ পন্থ। সে খবরে শিউরে উঠেছিল ক্রিকেটবিশ্ব। মৃত্যুর মুখ থেকে কোনওক্রমে রক্ষা পান পন্থ। দুমড়ে মুচড়ে যায় তাঁর গাড়ি। কাচ ভেঙে সেই সময়ে পন্থকে উদ্ধার করেন এই রজতই।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক হিসাবে কে প্রথম পছন্দ গম্ভীরের? জানিয়ে দিলেন তিনি

 

 

 

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...