Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত-বিরাটরা, হাসির রোল নেটদুনিয়ায়

Date:

Share post:

একদিনের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ৩-০ জয় পায় ভারতীয় দল। এরপরই সেলিব্রেশনে মাতে টিম ইন্ডিয়া। তবে যেই ট্রফি নিয়ে এত উচ্ছ্বাস , সেই ট্রফি নিতেই কিনা ভুলে গেল ভারতীয় দল। যদিও পরে ট্রফির খেয়াল হতে, ট্রফি তুলে নেন কেএল রাহুল। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয়ের পর, ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এরপর ট্রফি নিয়ে উৎসবে মাতেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় ঘটে এমন ঘটনা। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা যাচ্ছে, মাটিতে ট্রফি রেখে ছবি তুলছিল ভারতীয় দল। ছবি তোলা হয়ে গেলে একে একে সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন সকলে। ট্রফি নেওয়ার কথা মনেই ছিল না কারও। সেই সময় টিম ইন্ডিয়ার তিন সিনিয়র ক্রিকেটার কোহলি, রোহিত এবং রাহুল যাচ্ছিলেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর খেয়াল করেন ট্রফিটা কেউ নেয়নি। ফিরে গিয়ে সেই ট্রফি নিয়ে আসেন রাহুল। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়। কেউ লিখছেন, ট্রফির কথা ভুলেই গিয়েছেন তিনজন।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। তারপর ওয়ানডে সিরিজে রোহিতরা চুনকাম করেছেন বাটলারদের।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার মূল্য পাবেন বিরাট-রোহিতরা ? জানাল আইসিসি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...