Wednesday, May 13, 2026

পার্টিতে সংসদীয় প্রভাব: জ্যোতি বসুকে প্রধানমন্ত্রিত্বে বাধাতেই এখনও সায় CPIM-এর!

Date:

Share post:

কেন তাঁরা শূন্যে, আবারও প্রমাণ করে দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হতে দেওয়ার সিদ্ধান্ত এখনও সঠিক বলে মনে করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (Central Committee)। কমিটির সাম্প্রতিক দলিলে একেবারে সেই ১৯৯৬ সালের সংশোধনীকেই মান্যতা দেওয়া হয়েছে। এই দলিল প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে মত যেভাবে মানুষের মনোভাব বুঝতে না পেরে ক্রমশ শূন্যে নেমে গিয়েছে বামেরা এবং সেই মনোভাবের যে আজও কোন পরিবর্তন হয়নি তারই প্রতিফলন বামেদের দলিলে।

তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) ২ এপ্রিল থেকে সিপিআইএমের পার্টি কংগ্রেস (CPIM Party Congress) অনুষ্ঠিত হবে। তার আগে সর্বসম্মতিক্রমে তৈরি হচ্ছে পার্টির দলিল। আর সেখানেই উল্লেখযোগ্যভাবে যে সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলে দাবি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu), সেই সিদ্ধান্তকেই ফের একবার মান্যতা দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া সঠিক বলে নাম না করে দাবি করা হল দলিলে।

কার্যত নিজেদের মনোভাব তুলে ধরতে গিয়ে পার্টির দলিলে বলা হয়েছে, এখনও সদস্যদের মধ্যে সংসদীয় (parliamentary post) মোহ রয়েছে। যা দলের কৌশলগত চলার পথের উপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি প্রভাবিত করছে কর্মীদের। সেই সঙ্গে জ্যোতি বসুর (Jyoti Basu) নাম না উল্লেখ করে তাঁকে প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়া থেকে আটকাতে যে সংশোধনী নোট তুলে ধরা হয়েছিল সিপিআইএমের পক্ষ থেকে, তার উল্লেখ করা হয়েছে।

একদিকে একের পর এক রাজ্যে জমি হারিয়েছে সিপিআইএম (CPIM)। সংসদে (Parliament) তাঁদের হাতে গোনা প্রতিনিধিত্ব। অন্যদিকে তাদের তথাকথিত রণকৌশল যে সাধারণ মানুষ সন্তর্পনে এড়িয়ে চলতে চাইছেন সেটাও বোঝার ক্ষমতা হারিয়েছেন বাম নেতৃত্ব। এখনও তারা সংসদীয় রাজনীতিতে পদাধিকারকে সঠিক লাইন বলে মনে করছেন না। সেখানেই রাজনৈতিকদের মত, এই কারণেই বাংলায় শূন্যে নেমে গিয়েছেন বামেরা।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...