Thursday, May 14, 2026

শীত বিদায়ে বৃষ্টির পূর্বাভাস! ফাল্গুনের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা

Date:

Share post:

শীত আদৌ কি চলে গেছে নাকি আবার সে ফিরতে পারে- দক্ষিণবঙ্গ জুড়ে যখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা, তখন বিয়ের মরসুম শুরু হতে না হতেই আচমকা বৃষ্টির স্পয়লার দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রার পতন হলেও রবিবারের পর এর ঊর্ধ্বমুখী হবে পারদ। কিন্তু আগামী সপ্তাহে বৃষ্টি এসে তাপমাত্রার বড় কোনও রদবদল ঘটাতে পারে কি? হাওয়া অফিস (Weather Department) বলছে বসন্তে বিয়ে বাড়ির সাজগোজ আর কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়ার মাঝে বর্ষণ বিভ্রাট হলেও শীত ফিরবে না। মঙ্গলবারের পর থেকেই হালকা বৃষ্টির দেখা মিলবে। বুধ বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলাতে এই ‘অকাল বৃষ্টি’। মঙ্গলবার বিকেলের পর থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা থাকবে আকাশ। ১৯ ফেব্রুয়ারি বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত, যা চলবে ২০ তারিখ বৃহস্পতিবার রাত পর্যন্ত। আগামী সোম থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গড়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সোমবার থেকে কলকাতাসহ শহরতলি জুড়ে বাড়বে তাপমাত্রা।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...