Thursday, April 23, 2026

‘দুষ্কর্মের ভিডিও’ করতে গিয়ে এবার আক্রান্ত সাবিত্রী মিত্রের গাড়ির চালক!

Date:

Share post:

তাঁর গাড়িতে হামলার ঘটনার পরে এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের (Sabitri Mitra) গাড়ির চালকের উপর হামলার অভিযোগ উঠল মালদহে (Maldah)। শুক্রবার, মধ্যরাতে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লকের সামনে ঘটনাটি ঘটে। জখম অবস্থায় সাবিত্রীর গাড়ির চালক অনুপ সাহাকে (Anup Saha) মৌলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাত আড়াইটে নাগাদ সপরিবারে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন অনুপ সাহা (Anup Saha)। একটু পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ই মুখে কাপড় বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। অনুপকে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে ছুটে আসেন তাঁর স্ত্রী-সহ অন্যান্যরা। তাঁদের দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় অনুপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

শনিবার সকালে অনুপের সঙ্গে দেখা করতে যায় মালদহ থানার পুলিশ আধিকারিকরা। অনুপ জানান, তিন-চার জনকে ব্লক গেটের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তিনি ভিডিও করতে গিয়েছিলেন। সেই কারণেই তাঁর উপর হামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর...

সর্বকালীন রেকর্ড ভোট বাংলায়: প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি কমিশনের

নজিরবিহীন নির্বাচনের সাক্ষী থাকল ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। গোটা রাজ্যে ১৫২ আসনে প্রায় প্রতি বুথে সকাল থেকে...

সাঁজোয়া গাড়ি থেকে এজেন্সি! বাংলার ওপর এত রাগ কেন? কেন্দ্র-কমিশনকে তীব্র আক্রমণ মমতার

‘বাংলার সাথে গদ্দারি করব না, জন্মেছি বাংলায়, মরবও বাংলায়’— এই স্লোগানকে সামনে রেখেই বৃহস্পতিবার ফের দিল্লিকে নিশানা করলেন...

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...