Monday, April 27, 2026

এবার ১১৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল আমেরিকা

Date:

Share post:

ফের ভারতীয় অভিবাসীদের নিয়ে পাঞ্জাবে নামল আমেরিকার সেনার বিমান। এবার ১১৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। শনিবার মধ্যরাতে অমৃতসরে নামে আমেরিকার সেনার A C-17 বিমানটি। আগে যে সময়সূচি দেওয়া হয়েছিল, তার চেয়ে প্রায় ৯০ মিনিট দেরিতে এসে পৌঁছয় ওই বিমান।

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। সেই সময় অমৃতসর বিমানবন্দরে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও হাজির ছিলেন।

বিমানবন্দরে নামার পর আমেরিকা ফেরত ভারতীয়দের প্রথমে অভিবাসী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে তাদের পরিচয় যাচাই করা হয়, চলে জিজ্ঞাসাবাদ। এর পর বাড়ি যেতে অনুমতি দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল ট্রাম্প সরকার।

 

Related articles

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...