Tuesday, April 7, 2026

মাছ উৎপাদনে চলতি বছরেই দেশের মধ্যে এক নম্বরে পৌঁছবে বাংলা: বিধানসভায় দাবি মৎস্যমন্ত্রীর

Date:

Share post:

চলতি বছরেই মাছ উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর জায়গায় পৌঁছে যাবে বাংলা। সোমবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে বিধায়ক মধুসূদন বাগের প্রশ্নের উত্তরে একথা জানান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Raychowdhury)। তিনি বলেন, সামগ্রিক ভাবে মাছের উৎপাদনের নিরিখে রাজ্য বর্তমানে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

রাজ্যের চাহিদার থেকেও উৎপাদন বেশি। সরকারি ভাবে বাইরে থেকে কোনও মাছ (Fish) আমদানি করতে হয় না। ২০২৩-২৪ অর্থবর্ষের নিরিখে মৎস্য বীজ উৎপাদনে সারা দেশের মধ্যে বাংলা প্রথম স্থানে রয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী।

এদিকে সুলভে বাড়ির দোরগোড়ায় মাছ (Fish) পৌঁছে দিতে সুফল বাংলা স্টলে মাছ বিক্রির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিপ্লব। রাজ্যের ৩৫ টি জায়গায় সুফল বাংলায় মৎস্য স্টল খোলা হচ্ছে। আগ্রহী স্বনির্ভর গোষ্ঠী, মৎস্য সময়গুলিকে ওইসব বিপণি চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী।
আরও খবর: BGBS-এ পর্যটন ক্ষেত্রে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছে? বিধানসভায় তথ্য দিলেন ইন্দ্রনীল

মৎস্য দফতর সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৩৫টি সুফল বাংলা মৎস্য বিপণি তৈরি করতে বরাদ্দ হয়েছে ২.৫৩ কোটি টাকা। যেখানে সুফল বাংলার স্টলগুলি রয়েছে, তারই গায়ে খোলা হচ্ছে মাছের স্টলগুলি। তবে অন্য জায়গাতেও কিছু ক্ষেত্রে এই স্টল থাকবে। মৎস্য দফতরের আওতায় নিজস্ব যেসব জলাশয়ে মাছ চাষ হয়, সেখান থেকেই টাটকা মাছ আসবে স্টলগুলিতে। ৩৫টি স্টলের মধ্যে দক্ষিণ কলকাতায় পাঁচটি, উত্তর কলকাতায় তিনটি, সল্টলেকে একটি ও নিউটাউনে তিনটি স্টল খোলা হবে।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...