Wednesday, June 24, 2026

হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালে আগুন আতঙ্ক!

Date:

Share post:

মালদহের হরিশ্চন্দ্রপুর ( Harishchandrapur Rural Hospital, Maldah) গ্রামীণ হাসপাতালে আবর্জনা স্তূপে আগুন! ধোঁয়ায় ঢেকে যায় একাধিক ওয়ার্ড। আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা দ্রুত রোগীদের স্থানান্তরকরণের ব্যবস্থা করেন। কয়েক মুহূর্তের মধ্যেই দমকল পৌঁছে আবর্জনা স্তূপ থেকে আগুন নিভিয়ে ফেলে। মঙ্গলবার সকালের এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (Bio Medical waste management department) থেকে আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু কোন কারণে কিছু আবর্জনা পড়ে ছিল। সেখান থেকে কোনভাবে আগুন লেগে আতঙ্ক তৈরি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...