Tuesday, April 28, 2026

আরজি কর দুর্নীতি মামলায় ১১ মার্চের মধ্যে  চার্জ গঠন করতে হবে!

Date:

Share post:

আর জি কর মেডিক্যালের দুর্নীতি মামলার ফের শুনানি হল। বৃহস্পতিবার হবে চার্জ গঠন। আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেধে দিয়েছে আদালত।কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে।সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে এই মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৩ মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে। কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত।

গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্র ধরেই প্রকাশ্যে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে।

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...