Friday, June 5, 2026

কেন জামিন পাবেন না সুবীরেশ ভট্টাচার্য? সিবিআই-র জবাব তলব করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

প্রায় আড়াই বছর জেলে থাকার পরেও কেন জামিন পাবেন না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুবীরেশ ভট্টাচার্যর তরফে দায়ের করা জামিনের আর্জিতে এই প্রশ্ন করেছেন শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দ্রেশের নেতৃত্বাধীন বেঞ্চ। এখানেই থেমে না গিয়েভনোটিস জারি করে সিবিআই-র জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে ২০২২ এর সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । এর পরে বিভিন্ন আদালতে জামিনের আর্জি জানিয়ে কোনও সুরাহা না মেলায় তিনি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার সুবীরেশ ভট্টাচার্যের তরফে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবীরা সুপ্রিম কোর্টে যুক্তি দেন, দু’বছর পাঁচ মাস জেলে আছেন এই অভিযুক্ত । এই সময়ের মধ্যে একই মামলায় অভিযুক্ত অন্যান্য বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। এর পরেই সুপ্রিম কোর্টর বিচারপতিরা সিবিআই-র বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের অশান্তি ভারতীয় ড্রেসিংরুমে, কোচের সিদ্ধান্ত মানতে পারছেন না এই ক্রিকেটার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...