Tuesday, June 23, 2026

সাইবার ফাঁদ থেকে বাঁচাবে বাড়ির খুদেরা, শেখালেন খোদ পুলিশ কমিশনার

Date:

Share post:

বারবার শহরে সাইবার প্রতারণার শিকার একের পর এক মানুষ। সেখানে যেমন অসেচতনা রয়েছে, তেমনই রয়েছে অজ্ঞতা। বর্তমান সমাজে মোবাইল (mobile) বা ইলেক্ট্রনিক যন্ত্রে অবাধ গতি স্কুল পড়ুয়া খুদেদের। সেই খুদেরাই যাতে পরিবারের বড়দের সাইবার প্রতারণা নিয়ে সচেতন করতে পারে, তার জন্য স্কুলে পৌঁছে গেলেন খোদ কলকাতার নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP)। সিপির সঙ্গে প্রশ্নোত্তরে বউবাজার সেন্ট স্টিফেন্সের স্কুল (St. Stephens School) পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে।

বুধবার বউবাজারের (Bowbajar) সেন্ট স্টেফেন্স স্কুলে সামাজিক সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP) পড়ুয়াদের উদ্দেশে বলেন, কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে (link) কখনও ক্লিক (click) কোরো না। এটি হতে পারে একটি ফাঁদ, যা তোমার ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরির কারণ হতে পারে। এই সংক্রান্ত আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরেন তিনি।

এই আলোচনা স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত উপযোগী বলেই দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। শহরের নিরাপত্তার শীর্ষে থাকা আধিকারিকদের থেকে পড়ুয়ারা আইন ও নিরাপত্তার অনেক বিস্তারিত জ্ঞান পেতে পারে। নগরপালের বক্তব্যের শেষে সেন্ট স্টেফেন্সের পড়ুয়ারা আলোচনার উপর নিজেদের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর ফলে সেশনটিকে আরও তথ্যবহুল ও চিন্তাশীল করে তোলে।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...