Tuesday, June 23, 2026

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা, চিকিৎসারত অবস্থায় মৃত্যু পরীক্ষার্থীর

Date:

Share post:

চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম অভিজিৎ রায়(১৬)। অভিজিতের বাড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তর কালা মাটি এলাকায়। জানা যায়, বাংলা ও অঙ্ক পরীক্ষা ভালোই দিয়েছিল অভিজিৎ। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন ভোরবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হয় তার। এরপর তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিল অভিজিৎ৷ এরপর বাড়িতে ফিরে আবার পেটের যন্ত্রণা শুরু হয়। এরপর তাকে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে মঙ্গলবার জলপাইগুড়ি বজরাপাড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়৷ পরিস্থিতি বুঝে কয়েকজন ডাক্তার মিলে মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করেন৷ কিন্তু চিকিৎসায় কোনওভাবে সাড়া দেয়নি মাধ্যমিক পরীক্ষার্থী। এরপর আজ বুধবার ভোরে মারা যায় অভিজিৎ।

ময়নাগুড়ি রামশাইয়ের চ্যাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র অভিজিৎ রায়ের মাধ্যমিকের সিট পড়েছিল পানবাড়ি হাইস্কুলে। অভিজিতের বাবা সদারু রায় বলেন, “মাধ্যমিকের দুটো পরীক্ষা ভালোই দিয়েছিল। তৃতীয় পরীক্ষার দিন ভোরবেলা থেকে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও নিয়ে আসা হয়েছিল৷ তারপর ফের অসুস্থ হয়ে পড়েছিল ও৷ আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার পর বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। আজ ভোরে মারা যায় অভিজিৎ। অনেক চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না।”

আরও পড়ুন- পুলিশ হয়ে পুলিশকে মার, সরকারি হাসপাতালে ভাঙচুর! লালগোলায় গ্রেফতার প্রাক্তন ওসি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...