Wednesday, May 13, 2026

ট্রাস্ট খোলার আগে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা! জেডিএফ-এর সাফাই-এর পাল্টা পিএফএ

Date:

Share post:

আর জি করের জুনিয়র চিকিৎসকের (junior doctor) তদন্তের দাবি জানিয়ে মাসের পর মাস আন্দোলন। কোথা থেকে এই টাকা আসছে, প্রশ্ন উঠতেই রাতারাতি ট্রাস্ট (trust) গঠন। আদতে সেই টাকা কীভাবে খরচ, পুলিশে অভিযোগ দায়ের হতেই একের পর এক যুক্তি দিতে ব্যস্ত জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (Junior Doctor’s Front) চিকিৎসকরা। তাদের যাবতীয় যুক্তিকে ‘ন্যাকামি’ বলে দাবি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (Progressive Health Association)।

পুলিশে দায়ের হওয়া অভিযোগের তদন্ত করতে গিয়ে উঠে এসেছে চিকিৎসকদের সংগঠনের বাইরে ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়েছে অনেক টাকা। এই টাকার উৎস নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকদের (junior doctor) অনেকে আবার সেই জিজ্ঞাসাবাদ এড়িয়েও গিয়েছেন। আবার অনেকে ভার্চুয়ালি (virtual) জিজ্ঞাসাবাদের সামনা সামনি হয়েছেন।

ব্যক্তিগত অ্যাকাউন্টে আন্দোলনের টাকা জমা পড়ার পরেই প্রশ্নের মুখে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (JDF)। সাফাই দিয়ে ফ্রন্টের সদস্যদের দাবি ট্রাস্ট (trust) গঠন হওয়ার আগে আন্দোলন চালিয়ে যেতে টাকার প্রয়োজন ছিল। তাই ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা উঠেছে। তবে তাদের এই দাবিকে আদৌ যুক্তিসঙ্গত বলতে নারাজ প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PFA)। সংগঠনের সম্পাদক ডক্টর করবী বড়াল বলেন, চুরি করে ধরা পড়ে এখন ন্যাকামি করছে জেডিএফ (JDF)। তাদের অডিট করার দরকার মনে হলে এতদিন কেন করেননি। এখন ন্যাকামি করার মানে কি। আসলে মানুষ ওদের চুরিটা ধরে ফেলেছে। তাই সামলাতে ন্যাকামো করছে ওরা।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...