Thursday, May 14, 2026

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Date:

Share post:

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে।সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নতুন দল গঠনের পেছনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূল ভূমিকা রাখছে। দলের আহ্বায়ক হতে চলেছেন নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। দল ঘোষণা করার আগে তিনি সরকার থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে।

 বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কয়েক মাস আগে দাবি করেছিলেন যে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের মদত দিচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা স্পষ্ট নয়, তবে নতুন দলের আত্মপ্রকাশের বিষয়টি এখন নিশ্চিত হয়ে গিয়েছে।

দলের আহ্বায়ক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম – জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব, হতে পারেন দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন।
সারজিস আলম ও হাসনাত আবদুল্লা – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, থাকবেন মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে। আলি আহসান জোনায়েদ – কট্টরপন্থী সংগঠন ইসলামি ছাত্রশিবিরের প্রাক্তন নেতা, যিনি দলের শীর্ষ নেতৃত্বে থাকতে পারেন বলে দাবি উঠলেও এটি নিশ্চিত নয়।

নতুন দলটি গঠিত হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এটি মূলত ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতে যাচ্ছে। তবে এর পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক চলছে।এই দলটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে, সেটি নির্ভর করবে তাদের রাজনৈতিক এজেন্ডা, জনসমর্থন এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ওপর। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির বাইরে এই নতুন শক্তির উত্থান কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...