Wednesday, May 13, 2026

অসম তৃণমূলের নয়া কমিটি ঘোষণা দলের

Date:

Share post:

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম প্রদেশের জন্য নতুন কমিটি ঘোষণা হল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটি, রাজ্য কমিটি এবং ফ্রন্টাল প্রধানদের নাম ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি ঘোষণা করে আমরা আনন্দিত। কমিটির সকল সদস্যকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা।

এদিন ছয় সদস্যের অসম প্রদেশ তৃণমূলের কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে রয়েছেন অসম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর, রাজ্যের বরিষ্ঠ সহসভাপতি (আহ্বায়ক) দুলু আহমেদ, রাজ্য সহসভাপতি ইজরায়েল নন্দা ও রাজ্য সাধারণ সম্পাদক তড়িৎ চট্টোপাধ্যায়। এছাড়া রাজ্য কমিটি গঠন করা হয় ৪২ সদস্যের। রমেনচন্দ্র বড়ঠাকুরের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন একজন বরিষ্ঠ সহসভাপতি, সাতজন সহসভাপতি, ১০ জন সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদক এবং পাঁচজন কার্যনির্বাহী। এছাড়া রাজ্য ফ্রন্টাল প্রধানদের নামও ঘোষণা হয়েছে। মহিলা শাখার সভানেত্রী বীণা দলমারি এবং যুব সভাপতি হয়েছেন পরাগ দাস।

আরও পড়ুন- কেন কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছেন না কলতান? প্রশ্ন তুলে খোঁচা কুণালের

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...