Sunday, May 17, 2026

পাঁচ উইকেট শামির, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৮ রান বাংলাদেশের

Date:

Share post:

আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। এদিন দুবাইতে প্রথম ম্যাচে নামে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেই বল হাতে দাপট দেখালে মহম্মদ শামি, অক্ষর প্যাটেলরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ২২৮ রান। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে শতরান তোহিদ হ্রদয়। ৬৮ রান জাকের আলি। হ্যাটট্রিক মিস অক্ষর প্যাটেলের। বল হাতে দাপট মহম্মদ শামির। এদিন পাঁচ উইকেট শামির। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নিলেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ব্যাট করতে নেমে ২২৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ওপেনার তানজিড হাসানের। ২৫রান করেন তিনি। এছাড়া বাংলাদেশের রান সংখ্যা ঠিক এরকম, সৌম সরকার শূন্য । শান্ত শূন্য। মেহদি হাসান ৫ । মুশফিকুর রহমান শূন্য। ভারতের হয়ে ৫ উইকেট মহম্মদ শামির। তিন উইকেট হর্ষিত রানার। দুটি উইকেট অক্ষর প্যাটেলের। ভারতের জয়ে জন্য দরকার ২২৯ রান।

আরও পড়ুন- এটাই কি শেষ আইপিএল মাহির ? উত্তর দিলেন নিজেই

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...