Saturday, May 16, 2026

বিরাট-শুভমনদের টেক্কা দিয়ে সেরা ফিল্ডার হলেন এই ক্রিকেটার

Date:

Share post:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়েছে বাংলাদেশকে। এই ম্যাচের পরও দেখা গেল বিশ্বকাপের ছোঁয়া। ম্যাচের দেওয়া হল সেরা ফিল্ডারের পুরস্কার। আর এক্ষেত্রে বিরাট কোহলি, শুভমন গিলদের টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কে এল রাহুল।

বাংলাদেশ ম্যাচের পর ভারতের ফিল্ডিংকোচ টি দিলিপ বলেন, “ এই পুরস্কারের দৌঁড়ে রয়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন বিরাট কোহলি, কে এল রাহুল এবং শুভমন গিল। এরপরই ভারতের ফিল্ডিং কোচ বলেন, রাহুল উইকেটের পিছনে খুব ধারাবাহিক। নতুন বলে কিপিং করা সহজ নয়। শুধু এই ম্যাচে নয়। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ধরে রাহুল কার্যকরী ভূমিকা নেয়।“ কে হলেন সেরা ফিল্ডার তা দেখতে মাঠে যাওয়া হয়। এরপরই রাহুলের নাম বড় স্ক্রিনে ফুটে উঠতেই সকলে হেসে ওঠেন। তাঁকে মেডেল পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে রোহিত-হার্দিক ক্যাচ ফেলেছেন। সহজ স্ট্যাম্প আউট মিস করেছেন কেএল রাহুল। স্টাম্পিংয়ের সহজ সুযোগ নষ্ট করলেও রাহুল উইকেটের পিছনে তিনটি ক্যাচ নিয়েছিলেন। এর মধ্যে অক্ষর পটেলের বলে দু’টি ক্যাচ নিয়েছিলেন তিনি। তার আগে মহম্মদ শামির বলে সৌম্য সরকারের ক্যাচ নিয়েছিলেন রাহুল।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন শামি ?

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...