Saturday, May 16, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, কি সেই রেকর্ড ?

Date:

Share post:

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। বাংলাদেশ বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় রোহিত শর্মার দল। ২৩ ফেব্রুয়ারি মহারণ । মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। স্পর্শ করবেন সচিন তেন্ডুলকরকে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় পেলেও, ব্যাট হাতে রান পাননি বিরাট। করেন মাত্র ২২ । তবে এরই মধ্যে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি। তার জন্য করতে বে ১৫ রান। তাহলেই একদিনের ক্রিকেটে ১৪০০০ রান পূরণ করে ফেলবেন কোহলি। আর সেটা হবে বিরাটের ২৯৯তম ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের ইতিহাসে এই নজির রয়েছে মাত্র দুজনের। একজন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার এবং আরেকজন হলে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সচিন এই রেকর্ড করেন ৩৫০ ইনিংসে। সাঙ্গাকার করেছেন ৩৭৮ ইনিংসে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ১৫ রান করলেই ১৪০০০ রান পূরণ করবেন ২৯৯ ইনিংসে।

পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড খুবই ভালো। এখনও পর্যন্ত ১৬টি একদিনের ম্যাচে করেছেন ৬৭৮ রান রয়ে। ছে তিনটি সেঞ্চুরি। এখন দেখার ২৩ ফেব্রুয়ারি রানের খরা কাটাতে পারেন কিনা বিরাট।

আরও পড়ুন- বিরাট-শুভমনদের টেক্কা দিয়ে সেরা ফিল্ডার হলেন এই ক্রিকেটার

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...