Sunday, May 3, 2026

বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য! 

Date:

Share post:

গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর এলাকা। গুলি – বোমাবাজিতে মৃত্যু হয়েছে স্থানীয় তৃণমূল নেতা শেখ নিয়ামুলের (Sheikh Niyamul)। পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক অনুমান পরিবারের। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকেই এলাকা থমথমে। সকালেও চলছে পুলিশই টহলদারি।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও কাজ থেকে বাইকে করে ফিরছিলেন নিয়ামুল। বড়রা গ্রামের গরিবপাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকান। বাইক থেকে নামিয়ে পাথর রড লাঠি দিয়ে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান তিনি। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতার বাইকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ামুলের শারীরিক অবস্থার অবনতিতে দুর্গাপুরে স্থানান্তরের কথা বলেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে খবর। পারিবারিক শত্রুতার পাশাপাশি বালি খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে কোনও ঝামেলা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...