Wednesday, February 11, 2026

লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে ম্যাচ চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর কিনা জাতীয় সঙ্গীত বেজে উঠল ভারতের। শনিবার পাকিস্তানের মাটিতে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। এদিন এমনটাই হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। যা শুনেই চিৎকার করে ওঠেন দর্শকেরা। কয়েক সেকেন্ড পরেই তা বন্ধ করে দেওয়া হয়। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না। সেই কারণে টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে।

এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার সেই মত লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে বেজে ওঠে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত। এরপর জাতীয় সঙ্গীতের জন্য অপেক্ষা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর সেই সময় বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও ভাইরাল , তাতে দেখা যাচ্ছে, হঠাৎই বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেখানে ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তারপরে অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল ।

আরও পড়ুন- আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাক, অ্যাডভান্টেজ পাকিস্তানের, মত যুবরাজের

spot_img

Related articles

বিছানায় খোলস ছেড়ে প্রেমিকের সঙ্গে পগারপার ‘নাগিন’!

বিছানায় পড়ে থাকা পাঁচ ফুটের সাদা সাপের খোলস- সঙ্গে চুড়ি আর আংটি। দেখে শিউরে উঠেছিল উত্তরপ্রদেশের (Uttarpradesh) অরাইয়া...

দেখাই যায় না বিধায়ককে! বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

আবারও নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ-গো ব্যাক স্লোগানের মুখে আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।...

মূল অভিযুক্ত ধরা পড়তেই ছড়ালো উত্তেজনা, দোষীর ফাঁসি চায় মাটিগাড়া

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ার (Matigara) নাবালক খুনের ঘটনায় অবশেষে স্বস্তি। পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত রাজ পাসোয়ান(Raj paswan)।...

দেশ বেচেছেন মোদি: লোকসভায় সুযোগ পেয়ে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তোপ রাহুলের

শেষ পর্যন্ত লোকসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাজেট অধিবেশনে বলার সুযোগ পেয়েই...