Friday, June 19, 2026

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে রাজ্য

Date:

Share post:

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে দাঁড়িয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাম্প্রতিক কালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষেরও বেশি কৃষককে বাংলা শস্য বিমার  আওতায় ক্ষতিপূরণ বাবদ ৩৫১ কোটি টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, খরিফ মরশুমে  প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর ঘূর্ণিঝড় ‘ডানা’ এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, তারাই মূলত এই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।  ডিভিসি’র ছাড়া জলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল।

দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ‘ইসরো’র উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। এদিকে রবি এবং বোরো মরসুমের জন্য রাজ্যে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ৯৮ হাজার কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। মুখ্যসচিব মনোজ পন্থ নবান্নে(nabanna) এই প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

এরমধ্যে ১২ লক্ষ ১৩ হাজার আলু চাষি নাম নথিভূক্ত করেছেন বলে কৃষি দফতর  সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই বছরই প্রথম রাজ্যে আলু এবং আখ চাষীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ফলে অন্যান্য চাষীদের সঙ্গে তারাও এখন থেকে কোন প্রিমিয়াম ছাড়াই এই প্রকল্পের সুবিধা পাবেন। আগামী অর্থ বছরের জন্য এই বিমা প্রকল্পে রাজ্য সরকার ১ হাজার ৩১৩ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে।  ২০১৯ সালে বাংলা শস্য বিমা প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের এক কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে  ।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...