Tuesday, April 21, 2026

মেট্রো সিটিতে তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি! সময়ের আগেই ইনিংস শুরু গরমের 

Date:

Share post:

ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) জারি করল IMD। চলতি বছর খুব একটা জাঁকিয়ে শীত পড়েনি, তবে গরম যে চরম পর্যায়ে পৌঁছবে সেই আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এবার মৌসম ভবনের পূর্বাভাস মুম্বই এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গল এবং বুধবার তাপপ্রবাহ হতে পারে। তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাটের অধিকাংশ এলাকা ছাড়াও গোয়া, কর্নাটক উপকূলে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। যদিও কলকাতায় এখনই তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই।

ফাগুন শুরু হতেই ঠান্ডা বিদায়ে বসন্তের আমেজ দেখা গেছে বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে দু একদিন পারদ পতন হলেও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণ বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে মার্চের শুরু থেকেই গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪- ২৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা। হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায়।

 

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...