Saturday, June 20, 2026

ম.র্মান্তিক! পুজো দিতে যাওয়ার সময় হাতির হামলায় মৃ.ত ৩

Date:

Share post:

পুজো দিতে যাওয়ার পথে ঘটল মর্মান্তিক ঘটনা। সোমবার শেষ রাতে শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে যাওয়ার সময় রাস্তায় হাতির হামলার সম্মুখীন হন পুণ্যার্থীরা। অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায় তখনই হাতি ৫ জনকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনেরই। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বনদফতর। হাতির হামলায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এই ঘটনার পর ওয়াই কোটা থেকে গুন্ডালাপনা যাওয়ার ওই জঙ্গলঘেরা রাস্তায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মেট্রো সিটিতে তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি! সময়ের আগেই ইনিংস শুরু গরমের 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...