Saturday, June 20, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, নিরাপত্তার কারণে সাময়িক যান চলাচল ব্যাহত

Date:

Share post:

কাজের দিনে ব্যস্ত সময়ে বিদ্যাসাগর সেতু তথা দ্বিতীয় হুগলি সেতুতে (2nd Hooghly Bridge) বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেতুতে চলাচল আংশিক বন্ধ রাখা হয়েছে। সেতুর একদিকে পড়ে থাকা একটি পরিত্যক্ত টিফিন কৌটো (Tiffin Box) ঘিরেই আতঙ্ক ছড়ায়।

মঙ্গলবার দুপুরে রাস্তার পাশের রেলিংয়ে একটি পরিত্যক্ত টিফিন কৌটো (Tiffin Box) দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। পুলিশ কুকুরও নিয়ে আসা হয়।

 সূত্রের খবর, পরিত্যক্ত টিফিন কৌটো থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান, কারও ব্যাগ থেকে টিফিন কৌটাটি পড়ে গিয়ে পড়ে গিয়েছে।

সোমবার রাত ৮টা নাগাদ হরিশ মুখার্জি স্ট্রিটেও একটি ফাঁকা ওষুধের বাক্স ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। এবার দ্বিতীয় হুগলি সেতুতে (2nd Hooghly Bridge) টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...