Saturday, May 16, 2026

আমডাঙায় দু-জায়গা থেকে ২৩টি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য!

Date:

Share post:

মঙ্গলের সকালে আমডাঙা থেকে ২৩টি তাজা বোমা উদ্ধার (recovery of bombs in Amdanga) করেছে পুলিশ। বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত একটি বাঁশবাগানে ১১ টি তাজা বোমা পুঁতে রাখা ছিল বলে জানা গেছে। এর পাশাপাশি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে অভিযান চালিয়েও ১২টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে বলে আমডাঙা থানার পুলিশের তরফে জানা গেছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী কয়েকদিনের মধ্যেই হোলি এবং বাংলার নববর্ষের মতো উৎসবের মরশুম রয়েছে। তার আগে এত তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ইতিমধ্যেই বোমাগুলিকে বাজেয়াপ্ত করেছে। স্থানীয়রা বলছেন এর আগেও একাধিক বার আমডাঙার বিভিন্ন এলাকায় বিশাল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। স্বভাবতই তাঁরা যথেষ্ট আতঙ্কিত। কে বা কারা এই বোমা মজুদ রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...