Wednesday, June 24, 2026

কেজরির রাজ্যসভায় মনোনয়ন! সম্ভাবনা ওড়ালো আম আদমি পার্টি

Date:

Share post:

দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির (AAP) পরাজয়ের পর থেকেই বিভিন্নভাবে আপ ও তার নেতৃত্বকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে বিজেপি (BJP)। তাদের অন্যতম হাতিয়ার অপপ্রচার। এবার রাজ্যসভায় আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মনোনয়ন নিয়েও চালানো হল অপপ্রচার। যদিও দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল সেরকম কোনও পরিকল্পনা তাদের নেই।

চলতি বছর পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম (Ludhiana West) কেন্দ্রের লোকসভা উপনির্বাচন। নির্বাচন কমিশন কোনও দিন ঘোষণা না করলেও বিহার নির্বাচনের সঙ্গে নভেম্বরে হতে পারে সেই নির্বাচন। তবে শাসকদল আপ তার প্রস্তুতি শুরু করেছে। সেখানে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ সঞ্জীব আরোরাকে নির্ধারণ করা হয়েছে।

এরপরই বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয় রাজ্যসভা (Rajyasabha) থেকে সঞ্জীব আরোরাকে সরিয়ে সেখানে আহ্বায়ক কেজরিওয়ালকে (Arvind Kejriwal) মনোনয়ন দিতে চলেছে আপ। তবে দলের পক্ষ থেকে এই দাবি পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে আপের দাবি, এসবই আপ-কে (AAP) দুর্বল করে দেওয়ার জন্য বিজেপির অপপ্রচার। সঞ্জীব আরোরাকে ভালো কাজের পুরস্কার হিসাবে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। কিন্তু আগেও পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের নাম তুলে এনে অপপ্রচার চালিয়েছিল বিজেপি। রাজ্যসভার আসনের ক্ষেত্রেও একই পথ নিয়েছে বিজেপি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...