Sunday, June 28, 2026

ছুটির নোটিশ বিতর্কে অভিযুক্ত অধিকারিককে শোকজ পুর কর্তৃপক্ষর

Date:

Share post:

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি দেওয়া হয়েছে। আর ওই নোটিশ ঘিরে বিতর্ক শুরু হতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে শোকজ(showcsuse) করল পুর কর্তৃপক্ষ। অভিযোগ, ওই আধিকারিক কর্তৃপক্ষকে না-জানিয়েই ওই নোটিশ ছেড়ে দিয়েছিলেন। কেন তিনি সেই কাজ করেছিলেন, তিন দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।বুধবার শোকজ করা হয় সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থশঙ্কর ধারাকে। আজ করা হল সাসপেন্ড।

কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের ছুটি সংক্রান্ত বিতর্কিত নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার পুর কমিশনার ধবল জৈন নির্দেশিকায় সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে পুরকর্তাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে।এদিকে পুর কর্তৃপক্ষের বক্তব্য, তারা ওই নোটিশ সম্পর্কে কিছুই জানতেন না। নোটিশটি ইতিমধ্যে বাতিলও করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েচে, কলকাতা পুর এলাকায় হিন্দি এবং উর্দুভাষী স্কুলগুলির জন্য ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দু’দিন ছুটি দেওয়া হয়েছিল ইদে। পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়া সেই নোটিশ জারি করেছিলেন। বিষয়টি নিয়ে বিতর্কের মুখে ওই আধিকারিককে শোকজ করা হয়।

কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, অভিযুক্ত আধিকারিক কী কারণ দেখান, তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...