Tuesday, February 24, 2026

নিজের বাড়িতেই রহস্যমৃত্যু অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের, মিলল সহধর্মিনীর দেহও!

Date:

Share post:

বৃহস্পতিবার নিউ মেক্সিকোতে নিজের বাড়িতেই রহস্যমৃত্যু অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের (Gene Hackman)। বাড়ি থেকে উদ্ধার হল তাঁর স্ত্রী বেটসি আরাকওয়াকের দেহও। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। দম্পতির পাশাপাশি মৃত পোষ্যের দেহও উদ্ধার হয়েছে বলে খবর।

১৯৭১ সালের ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এবং ১৯৯২ সালের ‘আনফরগিভেন’ এর জন্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী (Academy Awards winner) জিন (Gene Hackman) দু-দশক আগেই অভিনয়ে জীবন থেকে অবসর নিয়ে ধ্রুপদী পিয়ানোবাদক স্ত্রী বেটসি আরাকাওয়ার (৬৩) সাথে থাকতেন। দুটি অস্কার ছাড়াও তিনি দুটি বাফটা এবং চারটি গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) জিতেছেন। ২০০৪ সালে তিনি অভিনয় থেকে অবসর নেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ওয়েলকাম টু মুসপোর্ট’। ৮০টির বেশি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ এবং টেলিভিশনেও তিনি কাজ করেছেন। চলচ্চিত্রে ক্যারিয়ারের আগে, তিনি ১৯৪৭-৫১ সাল পর্যন্ত চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসে দায়িত্ব পালন করেছিলেন। ৯৫ বছর বয়সী অভিনেতা এবং তাঁর স্ত্রীর মৃত্যু স্বাভাবিক কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

 

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...