Thursday, May 14, 2026

জন্মিলে মরিতে হবে… ! শিশির মঞ্চে গান-গল্প স্মরণসভায় প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ

Date:

Share post:

জন্ম হলে তাঁর মৃত্যুও নিশ্চিত! প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণসভায় জীবনের চরমতম সত্যি এই আপ্তবাক্যটাই বারবার চোখের সামনে ধরা দিয়েছে। শনিবাসরীয় দুপুরে শিশির মঞ্চে কথায়-গানে ভরপুর স্মরণসভায় যেন আবার সশরীরে হাজির হয়েছিলেন চিরকাল বাংলায় গান গেয়ে যাওয়া সেই কিংবদন্তি, প্রতুল মুখোপাধ্যায়।

শনিবার প্রয়াত শিল্পীর স্মরণসভায় উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রতুল-জায়া সর্বাণী মুখোপাধ্যায়-সহ বিশিষ্টরা। শিল্পীর ছবিতে ফুল-মালা দিয়ে শুরু হয় এদিনের স্মরণসভা। বক্তব্য রাখতে গিয়ে ‘জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই…’ গান গেয়ে শোনান সাংসদ দোলা সেন। এদিনের বারবার কিংবদন্তী সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কাছের মানুষদের স্মৃতিচারণায় বারবার উঠে আসে তাঁর জীবনকাহিনি। ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে শিল্পীর বন্ধুসম সাংবাদিক, সকলেই তাঁর জীবনের নানান খুঁটিনাটি স্মরণীয় ঘটনার গল্প-কাহিনী তুলে ধরেন।

আরও পড়ুন- ভিক্ষা করেই কোটিপটি শ্বশুরবাড়ি! আসল সত্যি জানতে পেরে ‘অবাক’ পাকিস্তানের ডাক্তার নববধু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...