Saturday, May 16, 2026

ভোটার তালিকা যাচাই কমিটি: তৃণমূল ভবনে প্রথম বৈঠক বৃহস্পতিবার

Date:

Share post:

নতুন মডিউলে ভোটার লিস্টে কারচুপি করছে কেন্দ্রের বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই তথ্য প্রমাণ করে দেওয়ার পর বিবৃতি দিয়ে দায় ঝাড়ার চেষ্টা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কিন্তু তাতে বিশ্বাস করছে না তৃণমূল। যেভাবে ভোটার লিস্ট যাচাইয়ের কাজ করছিলেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা সেভাবেই যাচাইয়ের (scrutiny) কাজ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল নিয়মিত সেই তালিকা (voter list) যাচাই-এর কাজ পর্যালোচনা করা হবে। সেইমতো তাঁর তৈরি করে দেওয়া সুব্রত বক্সীর (Subrata Bakshi) নেতৃত্বে কমিটি প্রথমবার বৈঠকে বসতে চলেছে ৬ মার্চ।

রবিবার তৃণমূল রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের তরফে একটি নির্দেশিকা জারি করে বৈঠকের বার্তা দেওয়া হয়। জানানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুসারে রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্শীর নেতৃত্বে “ভোটার লিস্ট (voter list) সংক্রান্ত” কমিটি গঠন করেছেন। সেই কমিটির প্রথম সভা আগামী ৬ই মার্চ বৃহস্পতিবার বেলা ১টায় তৃণমূল ভবনে অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে দলনেত্রীর তৈরি করে দেওয়া কমিটির সব সদস্য ও সদস্যাদের যেমন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তেমনই সব জেলার সভাপতি (district president) এবং চেয়ারম্যানদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...