Saturday, March 14, 2026

৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন! সর্বোচ্চস্তরের সতর্কতা বজায় রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যা রাজ্যের ধর্মীয় পর্যটনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে আশা করছে রাজ্য সরকার। পাশাপশি ওই মন্দির নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে তুঙ্গে। সব দিক বিবেচনা করে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সর্বোচ্চস্তরের সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কুম্ভ মেলা নিয়ে প্রচারের ফানুশ উড়িয়ে ভিড় টানার জেরে যে সব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি এড়াতে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, তিনি মন্দির উদ্বোধন নিয়ে কোনো উন্মাদনা চান না। তাও অক্ষয় তৃতীয়র দিন ওই ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকতে যে লক্ষ লক্ষ মানুষ সৈকত শহরে ভিড় জমাবেন তা নিশ্চিত। তাই তাঁদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে শিল্প বৈঠক থেকে তিনি জানান, উদ্বোধনের দুদিন আগে থেকেই দিঘাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। তিনি বলেন,যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে। কারণ, পরের দু’দিন মন্দির সংলগ্ন ৩ থেকে ৪ কিমি রাস্তার মধ্যে কোনও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি হাইপ করতে চায় না, যারা যেতে চান ২৮ তারিখের মধ্যে চলে যাবেন। আমি চাই না পদপিষ্ট হোক।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে দোল-হোলিতে বিশেষ অনুষ্ঠান রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...