Thursday, May 14, 2026

৯৯ ঘা চাবুকের ভয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরান গেলেন না রোনাল্ডো!

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের(champions league) শেষ ষোলোর প্রথম ম্যাচে খেলতে গেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে ছাড়াই ইরানের এস্তেঘালের বিরুদ্ধে খেলতে নামল তার দল আল নাসের। দলের পক্ষ থেকে রোনাল্ডোর না থাকার খবরে শিলমোহর দেওয়া হয়েছে। তবে কী কারণ সেটা জানা যায়নি। আল নাসের বা রোনাল্ডোর(ronaldo) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, রোনাল্ডোর ইরানে খেলতে না যাওয়ার কারণ হচ্ছে সে দেশের আইন। যে আইনের জন্য রোনাল্ডোর শাস্তি হতে পারে।

এটা জানার জন্য ফিরে চলুন ২০২৩ সালে। সেপ্টেম্বর মাসে আল নাসের তেহেরানের ক্লাব পার্সপোলিশের মুখোমুখি হয়েছিল। রোনাল্ডো তেহেরানে খেলতে যাওয়ায় তাকে দেখতে আল নাসেরের হোটেলের বাইরে ভিড় করেছিলেন তেহেরানের ফুটবল সমর্থকরা। জনতার সংখ্যা এতটাই ছিল যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নামতে হয়েছিল।

সেই সময় রোনাল্দোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় রোনাল্ডো ফতেমা হাম্মামি নাসরাবাদি নামে বিশেষভাবে সক্ষম এক মহিলা চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। ইরানের আইন অনুযায়ী, এই ধরনের কাজ অশালীন এবং ইরানে এই ধরনের কাজকে স্বীকৃতি দেওয়া হয় না। একমাত্র নিজের স্ত্রীকে চুমু খাওয়া যায়। কেউ আইন ভাঙলে তাকে ৯৯ বার চাবুক মারার নিদান রয়েছে।

আল নাসের সরাসরি কিছু না বললেও তাদের পক্ষ থেকে এই ম্যাচটা ইরানের বদলে কোনও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধ মানা হয়নি। ফলে আল নাসেরকে ইরানে খেলতে যেতে হয়েছে। এই কারণে ম্যাচে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...