Friday, May 15, 2026

আয়কর ফাঁকি খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি! কেন্দ্রের চক্রান্তে সরব বিরোধীরা

Date:

Share post:

নতুন আয়কর বিলের মাধ্যমে ফের আমজনতার উপরে নজরদারির পরিকল্পনা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন আয়কর বিলে বিভাগীয় আধিকারিকদের প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে কোনও একজন ব্যক্তির ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার একাউন্ট, ডি ম্যাট একাউন্ট, এমনকি ইমেলেও নজরদারি চালাতে পারবেন তাঁরা৷ আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তার তদন্ত করার সময়েই এই অধিকার পাবেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, সাফ জানানো হয়েছে নতুন আয়কর বিলে৷

উল্লেখ্য, আয়কর ফাঁকির তল্লাশির নামে মোদি সরকারের ঘৃণ্য অভিপ্রায় সামনে আসার পরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিরোধী শিবির৷ নতুন আয়কর বিলের নামে দেশের আমজনতার ব্যাক্তিস্বাধীনতার উপরে নজরদারির এই উদ্যোগকে কোনওভাবেই সমর্থন জানানো হবে না, সাফ দাবি জাননো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে প্রথম সিলেক্ট কমিটির বৈঠক৷ এই বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা নতুন আয়কর বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেন৷ দেশের শীর্ষ আদালত যখন গোপনীয়তার অধিকারকে মৌলিক সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে, তখন কিভাবে মোদি সরকার আয়কর ফাঁকির তল্লাশির নামে আমজনতার ব্যক্তিগত জীবনে হানা দিতে পারে, প্রশ্ন তুলতে পারেন বিরোধী শিবিরের সাংসদরা৷ বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই সিলেক্ট কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবারের সিলেক্ট কমিটির বৈঠকে প্রথমে নতুন আয়কর বিল নিয়ে তাদের প্রেজেন্টেশন দিতে পারে বণিকসভা ফিকি এবং সিআইআই৷ এই আয়কর বিলের পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত সিলেক্ট কমিটি কি পদক্ষেপ করে, সেদিকেই লক্ষ রাখছেন তাঁরা, বুধবার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভাবনা রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...