Friday, May 22, 2026

প্রতিবেশীর উপর রাগ, উত্তরপ্রদেশে ৫ বছরের শিশুকে কেটে টুকরো করল বাবা!

Date:

Share post:

অনার কিলিংয়ে দেশের শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি। সামাজিক সম্মানের জন্য নিজেদের সন্তানকে খুনের ঘটনা যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) নতুন নয়। প্রতিবেশীর উপর রাগে নিজের পাঁচ বছরের মেয়েকে কেটে চার টুকরো করল বাবা। এই ঘটনায় ফের সামনে এলো যোগীরাজ্যে মেয়েদের স্থান এখনও কোথায়। শিশুকেও রেয়াত করে না পুরুষতান্ত্রিক উত্তরপ্রদেশ সমাজ।

উত্তরপ্রদেশের সীতাপুরের (Sitapur) বাসিন্দা মোহিতের সঙ্গে তাঁর প্রতিবেশীর ঝামেলা ছিল। তবে তাঁর ৫ বছরের মেয়ে তানিকে তাঁরা খুবই ভালবাসত। তাই খেলতে তানিও মাঝেমধ্যে তাঁদের বাড়িতে যেত। অভিযুক্ত জানিয়েছে এই কারণেই মেয়েকে খুন হতে হয়েছে। পুলিশের তরফে খবর, কয়েক দিন আগে খবর আসে তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু হয় আর তারপর মেয়েটির দেহাংশর (body parts) খোঁজ পায় পুলিশ। সময়ের সাথে একে একে উদ্ধার হয় ৩টি অংশ। তদন্তকারীরা এরপরেই নিশ্চিত হয়ে যায় মেয়েটিকে খুনই করা হয়েছে। কিন্তু কে করল খুন, সেটা বোঝা যাচ্ছিল না।

পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে মোহিতের সঙ্গে ঝামেলার কারণে হয়তো তাঁর প্রতিবেশী তানিকে মেরে ফেলেছে। তবে সময়ের সাথে মোহিতের ওপর পুলিশের সন্দেহ হয় কারণ তারা জানতে পারে মেয়ে নিখোঁজ হওয়ার পরই সে নাকি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এমনকী ফোনও সঙ্গে নেননি। কিছুদিন পর সে ফিরে এসে পুলিশের কাছে যায়। জেরার মুখে পড়ে খুনের কথা স্বীকার করেন মোহিত।

পুলিশকে  জানান প্রতিবেশীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রথমে ভাল ছিল। কিছুদিন আগে একটি কারণে দু-পক্ষের ঝামেলা হয়। তানিকে তাঁদের বাড়ি যেতে বারণ করা হয়েছিল। কিন্তু মেয়ে কথা শোনে না। বারণ করা সত্ত্বেও সেখানে যাচ্ছিল তাই রাগের মাথায় মেয়েকে খুন করেছে সে। ঘটনার দিন মেয়েকে প্রতিবেশীর বাড়ি থেকে ফিরতে দেখে ফেলে মোহিত। এরপর ঘুরতে যাওয়ার কথা বলে বাইকে করে দূরে নির্জন জায়গায় নিয়ে যায় মেয়েকে। সেখানে গলা টিপে (strangled) খুনে করেন মেয়েকে। প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে দেহ ৪ টুকরো করে দিয়েছিলেন তিনি।

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...