Sunday, May 17, 2026

হাসপাতালে সদ্যোজাত সন্তানকে ফেলে রেখে উধাও ১২ বছরের নাবালিকা

Date:

Share post:

নিষ্ঠুর! অমানবিক! সদ্যোজাত সন্তানকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়ে গেল নাবালিকা মা। বিধাননগর মহকুমা হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, গভীর রাতে শৌচাগারে যাওয়ার নাম করে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পুলিশ জানায়, ওই মেয়েটি এক পরিচিতের বাড়িতে থাকে। বুধবার সেখানে গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। সেই পরিচিতেরও খোঁজ নেই।

এই প্রসঙ্গে বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার পার্থপ্রতিম গুহ বলেন, ‘শৌচালয়ে যাওয়ার নাম করে রাত ১০টার পর উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিধাননগর উত্তর থানাকে জানানো হয়েছে।’ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

যৌন লালসার শিকার হয়েছিল কিনা ওই নাবালিকা, সেই তদন্ত এবং মা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য পুলিশ-প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগ। এই অবস্থায়  পাঁচ দিনের কন্যাসন্তানকে হাসপাতালে রেখে এদিন রাতেই উধাও হয়ে গেল সেই নাবালিকা। টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে গিয়েছে সঙ্গে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও হাসপাতালের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনেছে। নাবালিকা একাই গেল, নাকি কেউ তাকে ফুঁসলিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

আরও পড়ুন- শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...