Wednesday, May 13, 2026

হাওড়ার ইছাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা বাসের! তারপর…

Date:

Share post:

শুক্রবারের সকালে হাওড়ার ইছাপুরে (Ichhapur , Howrah) যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মেরে উল্টে দিল বাস। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ন’টা নাগাদ বাঁকড়া থেকে ধর্মতলা রুটের একটি বাস অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। আরেকটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে পাশে যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মারে বাস। চোখের সামনে টোটো উল্টে গেলে সেই অবস্থাতেই বাস এগিয়ে যেতে থাকে। ভয়াবহ এই দুর্ঘটনার কথা মনে করে এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা।

ব্যস্ত রাস্তায় বেলাগাম বাসে হুড়োহুড়ির জেরে বড় দুর্ঘটনা। জানা গেছে টোটোতে ধাক্কা মারার পর চলন্ত বাস থেকে লাফ দিয়ে চম্পট দেন চালক। ফলে উল্টে যাওয়া টোটোকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায় চালকহীন বাস। এরপর রাস্তার ধারের এক ডিভাইডারে ধাক্কা খায় টোটোসমেত বাস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টোটোতে থাকা চালক এবং যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিকে আটক করেছে পুলিশ, অভিযুক্ত চালকের খোজ চলছে।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...