Thursday, May 14, 2026

যাদবপুর কাণ্ডে সৃজনকে তলব, সন্ধ্যায় থানায় হাজিরা দেবেন SFI নেতা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপর হামলা এবং ছাত্র আক্রান্ত হওয়ার ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) তলব করল যাদবপুর থানা (Jadavpur Police Station)। শিক্ষাঙ্গনে অশান্তির ঘটনার যে যে ফুটেজ বা ছবি রয়েছে তাঁর কাছে, সেই সব নিয়ে শনিবার সন্ধ্যায় পুলিশের তলবে হাজিরা দেবেন এসএফআই (SFI) নেতা।

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েবকুপারের একটি মিটিংয়ে গিয়ে বাম ছাত্র সংগঠনের হামলার মুখে পড়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী। ইচ্ছাকৃতভাবে তৃণমূল ছাত্র সংগঠনের উপর আক্রমণের অভিযোগও রয়েছে এসএফআইয়ের বিরুদ্ধে। আবার বাম সংগঠনের অভিযোগ, ব্রাত্যের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ছাত্ররা। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়েছিল বলে দাবি করে, সে দিনের ঘটনার কিছু ছবি এবং ভিডিয়ো দেখায় সৃজনরা। তৃণমূল কংগ্রেসের (TMC) আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সেই সব প্রমাণের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। শুরু হয় রাজনৈতিক তরজা। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপে নির্দেশ দেওয়ার পরই এবার সৃজন ভট্টাচার্যকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার ছবি ফুটেজ নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ। সমাজ মাধ্যম থেকে পাওয়া ছবি ভিডিও নিয়ে সন্ধ্যা সাড়ে ছটায় যাদবপুর থানায় উপস্থিত হবেন সৃজন, এমনটাই এসএফআই সূত্রে জানা গেছে।

 

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...