Friday, June 26, 2026

কোন পিচে হচ্ছে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ? জানাল আইসিসি

Date:

Share post:

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। দুবাইতে ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কোন পিচে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণ? জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে যে পিচ ব্যবহার হয়েছিল, সেই পিচে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এমনটাই জানাল আইসিসি।

জানা যাচ্ছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট আছে ১০টি পিচ। এর মধ্যে চারটি পিচ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাছা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে এই পিচগুলিতে আগে থেকেই আইএল টি-টোয়েন্টির খেলা বন্ধ রাখা হয়। এবার যে চারটি পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার কথা ছিল, ভারতের চারটি ম্যাচ সেই চারটি পিচেই হয়েছে। ফলে ফাইনালের জন্য আগে ব্যবহৃত ব্যবহার ছাড়া উপায় ছিল না। এছাড়াও জানা যাচ্ছে, গত দু’সপ্তাহ কোনও খেলা হয়নি এই পিচটিতে। পরিচর্যায় সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।

এই নিয়ে আইসিসির এক কর্তা বলেন, ‘‘ফাইনালের পিচ একদম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে শেষ এক দিনের ম্যাচ হওয়ার পর। এই সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। ২০ ফেব্রুয়ারির ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএলটি২০র ম্যাচ হয়েছিল। একাধিক বার ব্যবহার হওয়ায় সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে।“

এই পিচে খেলেছে ভারত। সেই ম্যাচে জয়ও পেয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের প্রশংসায় গম্ভীর, কী বললেন তিনি ?

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...