Wednesday, June 24, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের প্রশংসায় গম্ভীর, কী বললেন তিনি ?

Date:

Share post:

একদিনের বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হলেও, টি-২০ বিশ্বকাপ অধিনায়ক হিসাবে জয় করেছেন রোহিত শর্মা। আর এবার দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দোরগোড়ায়। অধিনায়ক হিসাবে রোহিত সফল বললেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে এমনভাবেই হিটম্যানের প্রশংসায় মাতলেন গৌতি।

এদিন টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, “ রোহিতের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। খুব ভাল ছেলে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভাল মানুষ হলে ভাল নেতাও হতে পারবেন। আমার মনে হয় সেই কারণেই ও আইপিএলে এতগুলো ট্রফি জিতেছে এবং টি-২০ বিশ্বকাপও হাতে তুলেছে। “ এখানেই না থেমে হিটম্যান আরও বলেন, “ এখন সেগুলো ইতিহাস। অতীত নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের সামনে নতুন পরীক্ষা রয়েছে। আশা করি রোহিত নিজের সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, নেতা হিসাবেও মাঠে নিজের সেরাটা দেবে।“

উল্লেখ্য, রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। ওই বছরই এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। তবে চ্যাম্পিয়ন্স টফিতে ব্যাট হাতে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি ভারত অধিনায়ক। ফাইনালে তাঁর ব্যাট থেকে রান চাইছে ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন- শততম ফুটবল বিশ্বকাপে বিশেষ উদ্যোগ ফিফার, অংশগ্রহণের ৬৪ টি দেশ !

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...