Friday, June 5, 2026

ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বিশ্বরেকর্ড রোহিতের, ছুঁয়ে ফেলেন লারাকে

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাইতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচে নামার বিশ্বরেকর্ড ভারত অধিনায়ক রোহিত শর্মার। এদিন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের কাছে টস হারতেই নজির গড়েন রোহিত। ছুঁয়ে ফেলেন ব্রায়ান লারাকে।

এদিন দুবাইতে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে টসে হারতেই, টানা ১২টি একদিনের ম্যাচে রোহিত টস হারলেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। গত ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনাল থেকে টস হারা শুরু হয়েছে রোহিতের। একদিনের আন্তর্জাতি ক্রিকেটে টানা ১২টি টস হারার বিশ্বরেকর্ড রয়েছে ব্রায়ান লারার। রবিবার সেই বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রোহিত। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস তালিকায় দ্বিতীয় স্থানেহেরে ছিলেন লারা। আছেন নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বরেন। এদিন টস হারতেই লারার সঙ্গে যুগ্মভাবে রয়েছেন রোহিত।

এদিকে শেষ ১৫টি একদিনের ম্যাচে টস জিততে পারল না ভারতও।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। ফাইনালেও সেই দিকে তাকিয়ে ভারতোয় সমর্থকরা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসর রোহিতের ? মুখ খুললেন গিল

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...