Wednesday, May 13, 2026

ছুঁয়েই দেখব না: মহাকুম্ভের জল নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের

Date:

Share post:

মহাকুম্ভে (Mahakumbh) জলদূষণ নিয়ে কড়া বার্তা দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। তা নস্যাৎ করে ব্যবসা চালিয়ে যেতে একের পর এক মিথ্যার জাল বুনেছে যোগী সরকার। এবার সেই জল নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ওই জল তিনি স্পর্শই করবেন না বলে দাবি করেন। সেই সঙ্গে বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝে বিজেপির মহাকুম্ভ প্রচারে চড়া সমালোচনা করেছেন রাজ।

দলের প্রতিষ্ঠা দলীয় কর্মীদের উদ্দেশে রাজ ঠাকরে দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন মহাকুম্ভ থেকে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গেই উল্লেখ করেন, কোনওভাবেই তিনি এমন কোনও জল স্পর্শ করবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন। স্নানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অঙ্গভঙ্গিমাও করেন তিনি। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন তিনি। জানান, তাঁর পরিচিত ব্যক্তি তাঁকে মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না।

একাধিক দেশের উদাহরণ টেনে রাজ ঠাকরে (Raj Thackeray) দাবি করেন, অন্যান্য দেশে নদীকে মা বলে অভিহিত করা হয় না। তা সত্ত্বেও সেখানে নদী কত পরিষ্কার ও দূষণমুক্ত। সেই উদাহরণ টেনে দেশবাসীকে কুসংস্কারমুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অতিসম্প্রতি আমরা করোনা পরিস্থিতি পার করেছি। তারপরেও কারো কোনও ভ্রূক্ষেপ নেই। কুম্ভমেলায় দলে দলে জড়ো হচ্ছেন ডুব (dip) দিতে। বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝুন। অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন ও চিন্তাভাবনা শুরু করুন।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...